রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর সীমান্ত থেকে মোশারফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ শুক্রবার ভোরে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

মোশারফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে।

১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ, লে. কর্নেল মো. রেজাউল কবির বলেন, চোরাকারবারির দল গরু নিয়ে আসার জন্য ভারতে যায়।

সেখান থেকে ফেরার পথে টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। বর্তমানে টেক্কাপাড়া ক্যাম্পে রয়েছে বলে জানান তিনি।

তাকে ফিরিয়ে আনার জন্য বিজিবির আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com