রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

সুন্দরবনে বাঘের আক্রমণে দুই বনজীবী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩৫৩ দেখা হয়েছে
সুন্দরবন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা: পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে দুই বনজীবী (বনে কাজ করে জীবিকা নির্বাহ করে)  নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুই বনজীবি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের বাঙ্গালের পুত্র রতন (৩৫) ও মনো মিস্ত্রীর পুত্র মিজানুর রহমান (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রতন, মিজানুর ও জয়াখালী গ্রামের সাত্তারের পুত্র আবু মুসা পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে পশ্চিম সুন্দরবনের তালপট্টি এলাকায় কাঁকড়া ধরার সময় হঠাৎ করে বাঘ আক্রমণ করে। এ সময় বাঘ রতন ও মিজানকে রক্তাক্ত জখম করে টানতে টানতে গহিন সুন্দরবনের ভিতরে নিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে জানায়।

এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, ‘বিষয়টি আমি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মাধ্যমে জানতে পেরেছি। তারা কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ-পারমিট গ্রহণ করেনি’।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ‘আমি জানতে পেরেছি রতন ও মিজান নামে দুইজন বনজীবী সুন্দরবনে বাঘের আক্রমণে পড়েছে। মুসা নামে এক বনজীবী বিষয়টি তাদের পরিবারকে অবগত করেছে’।

বনজীবী রতনের বোন রত্না জানায়, ‘আমরা জানতে পেরেছি রতন ও মিজানকে বাঘে ধরেছে। কিন্তু তারা এখন কোথায় আছে সেটা জানতে পারিনি’।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে একটি বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়। এ ঘটনায় সুন্দরবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com