রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির উদ্যোগে টিউবওয়েল ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: রোটারী ক্লাব ঢাকা মেগাসিটি ও রোটারী জেলা ৩২৮১ এর যৌথ উদ্যোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকায় টিউবওয়েল বিতরণ ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন কার্যক্রমের মাস্ক বিতরণ করা হয়েছে।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির চেয়ারম্যান মো: আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যস্থাপনা পরিচালক মশিউর রহমান, রোটারী জেলা ৩২৮১ এর জেলা গভর্নর (নমিনী) মো: এম এ ওহাব এবং প্রাক্তন জেলা গভর্নর খায়রুল আলম।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির সভাপতি কাজী মো: শামছউদ্দীন মানিক, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো: নাসিমুল হাই আরো অনেকে।

কার্যক্রমগুলো সফলভাবে পরিচালনা করার ব্যাপারে রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির প্রাক্তন সভাপতি ও বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির কোম্পানি সচিব মো: আব্দুস সালাম খাঁন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।

উল্লেখ্য, রোটারী ক্লাব ঢাকা মেগাসিটি তালুকনগর গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম কার্যক্রম ২০১৬ সাল হতে পরিচালনা করে আসছে।

উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে একশত বিশ ফুট দৈর্ঘ্যরে স্টিল সেতু নির্মাণে সহযোগিতা, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ,সেনিটারী সামগ্রী বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,গাছের চারা বিতরণ,শীতবস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ইত্যাদি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com