মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

সিরাজগঞ্জে আওয়াজ মানব উন্নয়ন সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জ গ্রামে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক আইনুল হক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার যৌথভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে মরহুম নেজাব আলী আকন্দ ও মরহুমা জমিলা বেগম স্মরণে দিনব্যাপী এ ক্যাম্পে ৫০০  দুস্থ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ ক্যাম্পে আওয়াজ ফাউন্ডেশনের চীফ মেডিকেল অফিসার ডা: সাবরিনা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডা: নাদিয়া, ডা: প্রীতি, মেডিকেল সহকারী জুই লাবন্য ও সেবিকা রুখসানা ও রেখা দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক বলেন, প্রয়াত বাবা-মার স্মরণে অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ অথার্য়নে প্রত্যেক বছর ৩ বার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এতে সুবিধা বঞ্চিত গরিব, অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হয়। দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের কারণে গরিব মানুষ সেবা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এসময় ওই পত্রিকার সহ-সম্পাদক শাজাহান সিরাজ, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রোমানা আক্তার, বিজ্ঞাপন ম্যানেজার হিরন প্রধানসহ জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com