রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের বিক্ষোভ কর্মসূচি

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট সদর বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। ব্যবসায়ীদের সকাল-সন্ধ্যা বাজার বন্ধ কর্মসূচিও চলছে।

রোববার দুপুরে উপজেলা সদর বণিক সমিতি আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জান মো: আবুনূর, চাল ব্যবসায়ীর সমিতির রহমত উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য,গত ১৯ জানুয়ারী বিকেলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নূরে তাসনিমের নেতৃত্বে চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ৩জন ব্যবসায়ীর দোকানে প্লাষ্টিকের বস্তায় চাল রাখার অপরাধে প্রতিজনের এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ সময় কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা প্রদান করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এই ঘটনায় পরের দিন ২০ জানুয়ারী কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোছা: রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে চাল ব্যবসায়ী কমল চন্দ্র মহন্ত, পুতুল রায় এবং আবুল কালামসহ অজ্ঞাত নামীয়দের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা সদর বণিক সমিতি উদ্যোগে শুক্রবার থেকে লাগাতার সকাল-সন্ধ্যা দোকান পাট বন্ধসহ আন্দোলনের কর্মসূচি পালন করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com