মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

খুলনার শেরে বাংলা রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা সড়ক ও জনপথ বিভাগ মহানগরীর শেরে বাংলা রোডের ২২৮টি অবৈধ স্থাপনার মধ্যে শতাধিক উচ্ছেদ করেছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ করা হয়। এর আগে খুলনা শহরকে যানজটমুক্ত করে গড়ে তুলতে ১৭ জানুয়ারি শেরেবাংলা সড়ক প্রশস্তকরণ কাজে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে খুলনা সড়ক বিভাগ।

মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা। এর মধ্যে সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

ভারী বুলডোজার দিয়ে ৫তলা একটি ভবন থেকে শুরু করে টিনসেটের ঘর সবই ভেঙে ফেলা হয়েছে।

ময়লাপোতা সন্ধ্যা বাজারের একাংশ, শেরেবাংলা রোডের দুই পাশে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, বেশ কয়েকটি বহুতল ভবনের একাংশ, পাখি বিক্রির দোকান, সাইনবোর্ড তৈরির দোকানসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা বিভাগের স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট মোট ২২৮টি অবৈধ স্থাপনা রয়েছে।

যাদেরকে অনেক আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নিজেরা সরে না যাওয়ায় ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

ইতিমধ্যে সোমবার পর্যন্ত প্রায় ১০০ টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com