রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে দৈনিক গিরিদর্পনের সম্পাদককে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহড়ে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংর্ঘষ বন্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন পাহাড়ের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ।

আর তার লিখনির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সর্বত্র শান্তি আনয়নে বিশাল জনমত গঠন হয়েছিল। আর সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।

আজ দুপুরে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ এর সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শেখ ছাদেক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

গেষ্ট অব অনার রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাজস্থলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উচসিন মারমা, রাজস্থলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান।

পরে রাজস্থলী প্রেস ক্লাবের পক্ষ থেকে দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ এর সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে সম্মাননা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com