বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ১৮টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সভাপতিসহ বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
রোববার দিনভর জেলা আইনজীবি সমিতির ভবনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গনণা শেষে গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিদায়ী সভাপতি জাহিদ হোসেন।
বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম ও কামরুল হুদা, গ্রন্থাগারিক সম্পাদক মো. শাহ আলম, সহকারী গ্রন্থাগারিক সম্পাদক ছামিউল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা ইয়াসমিন পপি, কোষাধ্যক্ষ মাহমুদুল আলম সম্রাট, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক দ্বী ভাস্কর ঘোষ, নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, আব্দুর রউফ রাজা, কামরুজ্জামান খোকন, নূর হোসেন মোল্লা ও খোন্দকার আব্দুল হান্নান।
বিজয়ী বিএনপি সমর্থিতরা হলেন, সভাপতি পদে মীর রুহুল আমিন বাবু, সহ-সভাপতি আলীমুল হক ও সদস্য পদে আব্দুল আজিজ সরকার।
এদিকে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি।
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, আইনজীবি সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।