মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

নওগাঁয় পুলিশের হাতে ৩ আইনজীবী লাঞ্ছিত, আদালত বর্জন

  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৯ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁয় আদালত চত্বরে রিকশা নিয়ে প্রবেশের সময় পুলিশের দ্বারা তিন আইনজীবীকে লাঞ্ছিতের অভিযোগের ঘটনায় আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

সেই সঙ্গে অভিযুক্ত পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবনে এক জরুরি সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীদের সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে অ্যাডভোকেট মুরাদ হোসেন রিকশা নিয়ে আদালত চত্বরে প্রবেশ করছিলেন।

এ সময় আদালত চত্বরের গেটে নিরাপত্তায় নিয়োজিত দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা তাকে রিকশা না নিয়ে প্রবেশ করতে নিষেধ করেন। এ সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে সেখানে অ্যাডভোকেট আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট শাহ আলম আসেন। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাদেরও লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর আদালত চত্বর উত্তপ্ত অবস্থা বিরাজ করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লাঞ্ছিতের ঘটনায় পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা। দুপুর ১২টার দিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসেসিয়েশন ভবনে এক জরুরি সভা করেন আইনজীবীরা।

এ সময় আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীরা আদালত বর্জন করায় সেবা নিতে আসা ব্যক্তিদের ফেরত যেতে হয়।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, জেলা ছাত্রলীগের পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল। আদালত চত্বরের গেটে যেন যানজট না হয়, এ জন্য আগ থেকে নির্দেশনা ছিল।

আদালত চত্বরে এক আইনজীবী রিকশা নিয়ে প্রবেশের সময় তর্ক হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com