রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

সাংবাদিক শিমুল হত্যার মামলা নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন সাংবাদিকরা।

এ হত্যার ৪র্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার প্রায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, তার প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে আল নোমান নাজ্জাশী সাদিক, মেয়ে তামান্না এ ফাতেমা, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আব্দুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুজ্জামানশফি, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন, আলামিন হোসেন,ওমর ফারুক, কোরবান আলী লাবলু প্রমুখ।

বক্তারা এ মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জোর দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ৪ বছর অতিক্রান্ত হলেও এখনও শিমুল হত্যা মামলার বিচারকার্য শুরু হয়নি। অবিলম্বে শিমুল হত্যার ন্যায় বিচার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে সংঘর্ষকারীরা সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাসায় হামলার সময় সাংবাদিক শিমুলের মাথায় শর্টগানের গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে সাবেক পৌর মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলার সকল আসামি জামিনে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com