সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পেলেন উল্লাপাড়ার দুই শতবর্ষী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের দুই শতবর্ষী প্রবীণের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ।

শতবর্ষী এই  দুই প্রবীণ হলেন ওই গ্রামের আব্দুল আজিজ ও রহমত উল্লাহ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্যাকেটজাত এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু বলেন, এর আগে ওই গ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাদেরকে কম্বল দেন ইউএনও। এ সময় দুই প্রবীণ নাগরিক বলেন, আমাগোরে মা কম্বল দিয়েছে। এ বলে কম্বল দুটি বুকে জড়িয়ে ধরেন। এ দুইইজনের কেউ বয়স্ক ভাতা পায় না।

আব্দুল আজিজ ১৯৯০ সালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের মাটি কাটার শ্রমিক ছিলেন। আর রহমত উল্লাহ পুলিশ বাহিনীতে চাকুরী করেছেন। দেশের স্বাধীনতার পরে চাকুরী থেকে অবসর নেন।

বর্তমানে তাদের বয়স শত বছরের বেশী। হাফিজুর রহমান আরো বলেন, শতবর্ষী এই দুইজন প্রবীণ মানুষের জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদ নেই।উপজেলা প্রশাসন তাদের পরিচয় পত্র ও জন্ম সনদ এর ব্যাপারে ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com