মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

বগুড়ায় পুলিশের অভিযানে ১৫০০ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া সদর থানা পুলিশ শহরের করতোয়া হোমিও হল ও ল্যাবরেটরিজ থেকে অতিরিক্ত মজুদ রাখা ইথাইল অ্যালকোহোল বা রেক্টিফাইড স্পিরিটসহ বিপুল পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নাটাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে এই হোমিও হলের মালিক শাহীদুল আলম সবুরকে পুলিশ গ্রেফতার করে। ২ দিনের রিমান্ডের প্রথম দিনে এই মজুদের সন্ধান পেলো পুলিশ।

অভিযানে সদর থানার ওসি হুমায়ুন কবীর, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মালমাল ও প্রতিষ্ঠানগুলোর বৈধতা যাচাইয়ে নেয়া হবে বিশেষজ্ঞদের মতামত। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়ায় ১৩ জনের হতাহতের ঘটনায় ভুক্তভোগীর স্বজন বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে করতোয়া হোমিও ল্যাবরেটরিজ কর্তৃপক্ষ দাবী করেছেন তারা বৈধ উপায়ে এসব সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণ করেছেন। তাদের সব মালামালের কাগজপত্র রয়েছে।

এর আগে বুধবার দিনব্যাপী পারুল ও পুনম হোমিও ল্যাবরেটরিজ, খান হোমিও হল ও মুন হোমিও হলে পুলিশ অভিযান চালায়। পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকে ২৪ লিটার ও অন্যান্য হোমিও হল থেকে আরো ২ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার হয়।

এছাড়া বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরের গালপট্টিতে মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স নবায়ন না থাকায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযানে ১৫’শ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের অভিযান অব্যহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com