বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী

সিরাজগঞ্জে নদী ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নদী সিস্টেম ড্রেজিং ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, প্রকল্প পরিচালক লেঃ কর্নেল কিসমত হায়াত, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম শফিকুল হক (রাজশাহী জোন), প্রধান প্রকৌশলী (ডিজাইন) হারুনউর রশীদ, তত্বাবধায়ক প্রকৌশলী তারিখ আব্দুল্লাহ আল ফায়াজ, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল আলম, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 প্রকল্প উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় করতোয়া, ফুলজোড়, বাঙ্গালী ও হুরা সাগর নদী ড্রেজিং/পুনঃখনন ও পাড় সংরক্ষণ প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন ও নদীতীর সংরক্ষণ করা হবে।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com