বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙ্গামাটি পর্যটন শহর এবং এখানে অনেক পর্যটক আসে আরামদায়ক ভ্রমণের জন্য।
তিনি বলেন অনেকেই বলেছেন, চার লেন সড়ক যদি শহর হয়ে বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি পর্যন্ত যায়, তাহলে সড়কের পাশে পাশে দোকানপাট তো একটাও থাকবে না। সব চার লেইন সড়কের বিলীন হয়ে যাবে। বিরোধিতা থেকে সবকিছুতেই সমালোচনা করা তাদের স্বভাব।
সংসদ সদস্য দীপংকর বলেন ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, চার লেন সড়কটি রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ পর্যন্ত এসে থেমে যাবে। শহরের ভেতরে চার লেন করার কোনও কথা হয়নি। শহরের প্রবেশমুখে বাস, ট্রাক টার্মিনাল হবে’।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ এর সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫ গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।