সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক নিরাপত্তার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকা ও তার দুই শিশু সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার বিচার ও ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের বাজার ষ্টেশন চত্বরে সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজন ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারিরা অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা ও তার সন্তানের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন এবং দিনের বেলায় শহরের মধ্যে ট্রাক, বাসসহ ভারী যানবাহন চলাচল না করার দাবিও জানান।

পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী বরাবর প্রদান করেন।

উল্লেখ্য, রবিবার সকালে পৌর এলাকার মধ্যে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে নিহত হয় বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী ও তার দুই শিশু সন্তান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com