রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

শাহজাদপুরে বেগুন ক্ষেত থেকে ৭ ককটেল উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রাম গ্রামের বেগুন ক্ষেত থেকে বুধবার বিকেলে ৭টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত গ্রামের গৃহবধূ আঞ্জুয়ারা বেগম দুপুরের দিকে বাড়ির পাশের ক্ষেতে বেগুন তুলতে গিয়ে সেখানে ৭টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায়।

এমন সংবাদে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেল বোমা সাদৃশ্য ৭টি বস্তু উদ্ধার করে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চর আঙ্গারু গ্রামের একটি জমি থেকে ৩১ টি ঢালের লাঠি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষর মধ্যে ভীতে সৃষ্টি করার জন্য কেউ এ কাজ করতে পারে বলে কোমল কুমার দেবনাথ উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com