মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

বগুড়ায় আ’লীগ নেতা মোহনকে গ্রেফতারের দাবিতে শুরু পরিবহণ কর্মবিরতি প্রত্যাহার

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়, বাস ও বাইকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ এবং ভাংচুরে নেতৃত্ব দানকারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতার না করায় বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হলেও প্রশাসনের অনুরোধে দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ট্রাক ও সিএনজি ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে হামলা, পাল্টা হামলা ও পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী, ক্যাডারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৪ জন গ্রেফতার হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ চারমাথা এলাকায় শাহ ফতেহআলী পরিবহনের কার্যালয়ে ধ্বংসস্তুপের নিচ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারে বুধবার সকাল পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়।

প্রশাসন মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতার না করায় পরিবহণ মালিক শ্রমিকরা বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। এতে ট্রাক ও সিএনজি অটো রিকশা ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ সুপার আলী আশরাফ দুপুরে তার কার্যালয়ে পরিবহণ মালিকদের ডেকে আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন। প্রায় সাত ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার দুপুরে চারমাথা এলাকায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ সুপারের অনুরোধে পরিবহণ কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে দুপুরে প্রায় সাতঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com