বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী

রাজশাহীতে কারিগরিমুক্ত নার্সিংয়ের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর ঘোষপাড়া এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স এসোসিয়েশন, রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন, নাটোর নার্সেস এসোসিয়েশনসহ আরো কয়েকটি সংগঠন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেয়।

এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীভূক্ত রাজশাহী নার্সিং কলেজ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, উদয়ন নার্সিং কলেজ, মির্জা নার্সিং কলেজ, শাহ মখদুম নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমে আসেন।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই এলাহীর সঞ্চালনায় এবং সংগঠনটির আহবায়ক মো: আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আজিজুর রহমান, বিএনএ’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সহঃ সভাপতি আরিফুল ইসলাম, মো. জসিম উদ্দীন, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহঃ সভাপতি রেজিয়া পারভিন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. সাথী খাতুন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com