মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে মুড়ি তৈরির কারখানায় অভিযান ।। ২ জনকে জেল জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধ মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজার এলাকার হাফিজুর রহমান (২৮) ও আব্দুল মোতাল্লিব (৫৮)।

র‌্যাব-১২’র উপঅধিনায়ক মেজর মো: মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ যৌথভাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজিপুর উপজেলা এলাকার মেসার্স মাহবুব ট্রেডার্স নামে সরকার অনুমোদনহীন মুড়ির মেশিন তৈরির অবৈধ কারখানা ও বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা এবং হাফিজুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

এদিকে হাফিজুর পেশায় একজন মেকার। সে দেশীয় প্রযুক্তি ব্যবহারে মুড়ি তৈরির যন্ত্র তৈরি করে নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।

মুড়ি তৈরির এ মেশিনে মূলত অধিক পরিমান বিষাক্ত হাইড্রোজ, ইউরিয়া সার ও লবন মিক্সি করে চাল দিলে মুড়ি তৈরি হয়। এটি জনস্বাস্থ্যের জন্য অত্যধিক ক্ষতিকর।

এসব অবৈধ মুড়ি তৈরির মেশিন বিক্রি করলেও তেমন কাজে না আসায় অনেক ক্রেতা এ মেশিন ফেরত দিতে আসে এবং তাদের কাছ থেকে ওই মেশিন ফেরত নিয়ে টাকা দিচ্ছেনা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com