রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

খুলনায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা আজ (শনিবার) সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। প্রধান অতিথি এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করে খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ বলেন, গুজব ছড়ায় নিউ মিডিয়াকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেশ বিদেশ থেকে যে ধরণের অপপ্রচার চালানো হয় তা নিয়মিত নজরদারি করে আইনের আওতায় আনতে হবে।

গণমাধ্যম প্রতিনিধিরা বলেন  যারা এ সমস্ত গুজব লাইক, কমেন্ট ও শেয়ার করে অপপ্রচারকে উসকে দেয় তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নিতে হবে। একই সাথে উন্নয়ন সংবাদ প্রচারে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, সঠিক উৎস থেকে তথ্য সরবরাহ করা হলে তথ্য বিভ্রাট ঘটার সুযোগ থাকে না।

মুল প্রবন্ধে প্রধান অতিথি সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের বাস্তবচিত্র তুলে ধরেন এবং গুজব প্রতিরোধে সরকারের গৃহীত নানা উদ্যোগের বর্ণনা দেন।

তিনি সরকারের উন্নয়ন সংবাদ প্রচার এবং গুজবের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহবান জানান।

খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো: মাহবুব আলম সোহাগ।

স্বাগত জানান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানগণ অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com