শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শিশু তানভীর হত্যায় চাচীর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের শিশু তানভীর হত্যা মামলায় চাচী চায়না বেগমকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০শে মে সকাল ১০টার দিকে তিন বছরের শিশু সন্তান তানভীরকে বাড়িতে রেখে তার মা কমলা বেগম হাসপাতালে চিকিৎসকের কাছে যায়।

এসময় আপন চাচী চায়না বেগম শত্রুতার জের ধরে তানভীরকে লুকিখে নিয়ে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে চুবিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওই সময় নদীতে মাছ ধরার সময় জেলেরা দেখে ফেললে চায়না বেগম পালিয়ে যায়।

পরে স্থানীয়দের খবরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।কতব্যরত চিকিৎসক তীরভীরকে মৃত ঘোষণা করেন।

বাড়ি ফিরে কমলা বেগম প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে তার শিশু সন্তান হাসপাতালে। হাসপাতালে গিয়ে তার ছেলের মৃতুদেহ শনাক্ত করেন।

ওইদিন কমলা বেগম বাদী হয়ে চায়না বেগমকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থেকে চায়নার এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

২০১৭ সালের ২৮ অক্টোবর চায়নাকে অভিযুক্ত করে আদালতে চার্শীট দাখিল করে পুলিশ।

আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রবিবার আসামির উপস্থিতিতে চায়নাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। রায়ে সন্তষ্টি জানিয়েছেন তানভীরের মা-বাবা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবদুস সালাম ও আসামিপক্ষে এডভোকেট আব্দুর রাজ্জাক ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com