মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬২ বোতল ফেন্সিডিল ও রাজারহাটে ৫০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মাদক কারবারিদের জেলহাজতে প্রেরণ করা হয়।

রাজারহাট থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তার বাড়িতে ৫০০ গ্রাম গাজাসহ আটক করে।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ব্রাক মোড়ে অটোচালক রফিকুল ইসলামকে আটক করে। এসময় তার ব্যাটারি  চালিত অটোতে বিশেষভাবে রাখা ১৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com