রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী।

এ বাল্যবিয়ে বন্ধ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

এসময় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীর (১৫) বাল্য বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর ও কণের বাবার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

এ সময় সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com