রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মুজিববর্ষে নওগাঁয় দুইটি মডেল মসজিদ উদ্বোধনের অপেক্ষায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস  নওগাঁ: ইসলামি মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশে সারা দেশের ন্যায় নওগাঁয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এসব মসজিদ পরিচালিত হবে।

মসজিদের ভেতরে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদা ভাবে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাই সরকারি রাজস্ব বেতনভুক্ত হবেন বলে জানা গেছে।

মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চে সারা দেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে জেলার সাপাহার ও পোরশা উপজেলার দুটি মসজিদ উদ্বোধনের তালিকায় রয়েছে। এ দুটি মসজিদ নির্মাণকাজ প্রায় শেষ প্রান্তে।

নওগাঁ গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ১২টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এরমধ্যে জেলা পর্যায়ে একটি এবং জেলার ১১টি উপজেলায় ১১টি মসজিদ নির্মাণ করা হবে।

জেলা পর্যায়ে মসজিদটি চারতলা বিশিষ্ট হলেও উপজেলা পর্যায়ে থাকা মডেল মসজিদগুলো হবে তিনতলা বিশিষ্ট। প্রায় ১২ হাজার বর্গফুটের জায়গার ওপর জেলা ও উপজেলায় একই আদলে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে- জেলা পর্যায়ে প্রায় ১৬ কোটি টাকা এবং উপজেলা পর্যায়ে প্রায় ১২ কোটি টাকা।

প্রথম তলায় (গ্রাউন্ড ফ্লোর) থাকবে- ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা অফিস, প্রতিবন্ধীদের জন্য সেন্টার ও নামাজের সুব্যবস্থা, ইসলামিক বুক স্টোর, লাশ গোসলের ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা।

দ্বিতীয় তলায়- প্রধান নামাজ ঘর। এছাড়া সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ এবং শাহান (উন্মুক্ত জায়গা বিশেষ করে ঈদের নামাজের জায়গা) থাকবে।

এছাড়া তৃতীয় তলায়- পর্যটকদের ভ্রমণসুবিধার কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, হিফজো ও মক্তোবখানা থাকবে।

থাকবে নারী-পুরুষের জন্য আলাদা অজু ব্যবস্থা এবং পৃথক নামাজের কক্ষ। এছাড়া অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি এবং শিশুদের জন্য শিক্ষাসুবিধা থাকবে।

মুজিববর্ষে উদ্বোধনের তালিকায় থাকা সাপাহার ও পোরশা উপজেলার মসজিদ দুটি নির্মাণ কাজ প্রায় শেষ প্রান্তে। নির্মাণ শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করছেন। দ্রুত টাইলস, পলেস্তারাসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হচ্ছে।

নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, ইসলামি মূল্যবোধের প্রসার ও ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্যেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রতিটি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের একটি আলাদা অফিস থাকবে। এই জায়গাগুলোতে জনবল নিয়োগের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি।

তিনি বলেন, জমি অধিগ্রহণ, পুরাতন স্থাপনা থাকা ও বৈদ্যুতিক খুঁটি থাকায় এখনো চারটি মসজিদের কাজ এখনো শুরু হয়নি। তবে আগামী মার্চ মাস থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন বলেন, মুজিববর্ষ উপলক্ষে জেলা থেকে দুইটি মসজিদের উদ্বোধন করা হবে। তবে কাজ পূর্নাঙ্গভাবে সম্পূর্ণ হতে আরো প্রায় দুইমাস সময় লাগবে। তার আগে মুসল্লিরা যেন নামাজ পড়তে পারেন মসজিদ দুটি সেভাবে ব্যবহারযোগ্য করে তোলা হবে। আর কাজ একেবারে সম্পূর্ণ হলে পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com