রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাচনে রেজা সভাপতি গণেশ সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শনিবার উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শহরের স্টেশন রোডে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বেলা ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকালে ঘোষিত ফলাফলে ৫৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি হয়েছেন, মীর্জা সেলিম রেজা (দৈনিক মুক্তবার্তা)। ৬৬ ভোট পেয়ে পুণরায় সাধারণ সম্পাদক হয়েছেন, গণেশ দাস (বার্তা ২৪)।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি আব্দুর রহিম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (দৈনিক সাতমাথা), সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল (দি ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) ও দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিতরা হলেন, এসএম আবু সাঈদ (দীপ্ত টিভি) ও আতাউর রহমান মিলন (দৈনিক দূরন্ত সংবাদ)।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোস্তফা মোঘল জানান, মোট ৯৯ ভোটারের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদীর নেতৃত্বে ৩ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com