বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রত্মাংকুর ফাউন্ডেশনের উদ্যোগে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বর্ষপূর্তি ও দুইদিন ব্যাপী মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে নানিয়ারচর রত্মাংকুর বনবিহারে পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ধাতু প্রর্দশন, বুদ্ধ পুজা, বৌদ্ধ মুর্তি দান,সংঘদান, অষ্ট পরিস্কার দান, পিন্ডদানসহ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মালোচনা সভায় এসময় ধর্ম দেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপ-বিহারাধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির। ধর্মলোচনা বক্তব্য রাখেন, নানিয়ারচর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্বানন্দ মহাস্থবির, বীর মুক্তিযোদ্ধ ড. মুহাম্মদ ইদ্রিস ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এলাকার দূরদূরান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দান করেন।
ধর্মীয় আলোচনা সভায় পৃথিবীর সকল মানুষের সুখ-শান্তি মঙ্গল কামনাসহ করোনা মহামারী থেকে দেশ ও জাতি যাতে মুক্তি পায় তার জন্য বিশেষ প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা।