শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের চাবি হারিয়ে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের চাবি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একমাত্র আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে যাত্রীরা।

পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনার পর ৩ ঘণ্টা বিলম্বে ৯ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী জিয়াউর রহমান ইঞ্জিন বিকল হওয়ার কথা দাবি করলেও ট্রেন পরিচালক আফজাল হোসেন বলেছেন চাবি হারিয়ে গেছে। ঘটনার তদন্তে দুপুরে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

এদিকে সিরাজগঞ্জ রায়পুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামতৈল স্টেশন নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা

এক্সপ্রেস ট্রেনে চাবি নিয়ে আসার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ভারপ্রাপ্ত) শাওন কবির সাংবাদিকদের জানান, আন্তঃনগর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের চাবি হারিয়ে যাওয়ার ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তা (পাকশী) আব্দুস সোবহানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী সংকেত প্রকৌশলী (পাকশী) কামরুল হাসান, সহকারী যন্ত্র প্রকৌশলী (লোকো) ঈশ্বরদী ও সহকারী কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইতিমধ্যেই গঠিত এ কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে বলে শাওন কবির উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com