সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

বৃহস্পতিবার খুলনায় রাজপথ রেলপথ অবরোধের ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনার বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন, মহসেন, সোনালী, আফিল, এ্যাজাক্স, জুট স্পিনার্সসহ সকল জুট মিল চালু ও সকল বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সুস্পষ্ট লিখিত ঘোষণা না পেলে আগামীকাল বৃহস্পতিবার রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় ।

গতকাল  মঙ্গলবার বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভায় এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সুস্পষ্ট লিখিত ঘোষণা না পেলে ২৫ ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।

এছাড়া শুক্রবার ২৬ ফেব্রুয়ারি সকল ব্যক্তিমালিকানাধিন মিলের সিবিএ নন সিবিএ সমন্বয়ে বৈঠকে লাগাতার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী সহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।

শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো: আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, আ: ওহাব, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, বক্তিয়ার সিকদার,শহিদুল সর্দার, আমির মুন্সি প্রমুখ ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com