রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

বগুড়ার সোনাতলায় সেতু আছে রাস্তা নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জনগুরুত্বপূর্ণ  মধ্য দীঘলকান্দি গ্রামে সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক নেই। এতে সেতুটি জনগণের কোন কাজে আসছে না।

গ্রামবাসীরা সেতুতে গরুর গোবর ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন। ভুক্তভোগীরা অবিলম্বে মাটি কেটে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় ২০২০ সালের প্রথম দিকে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা

ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে ভেলুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন সড়কের সংযোগ স্থানে সেতু নির্মাণ করে। সেতু নির্মাণের প্রায় এক বছর অতিবাহিত হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এছাড়া যে সড়কে সেতু নির্মাণ করা হয়েছে, সেটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে ডুবে যায়। তখন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সেতু দিয়ে চলাচল না করায় গ্রামবাসীদের অনেকে এর উপর গবর শুকিয়ে জ্বালানী তৈরি করেন। খড় ও খড়ি শুকানো হয়ে থাকে।

এলাকাবাসী জানান, সড়কটি মধ্য দীঘলকান্দি থেকে ভেলুরপাড়ার জোড়গাছায় গিয়ে মিলিত হয়েছে। ওই এলাকার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। রাস্তাটিতে মাটি কাটাসহ প্রশস্ত ও উঁচু করা হলে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য খুব সহজেই বাজারজাত করতে পারবেন।

এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই স্থানে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতু নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর স্থানীয় লোকজন মাটি দিতে বাধা দেওয়ায় তখন গুরুত্বপূর্ণ রাস্তাটি করা সম্ভব হয়নি।

সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সংযোগ সড়কে মাটি কাটা হলেও গত বছরে চার দফা বন্যায় তা ধ্বসে যায়। আগামীতে ৪০ দিনের কর্মসূচির আওতায় এনে ওই সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও উঁচু করা হবে।

এতে দীঘলকান্দিসহ আশপাশের গ্রামের মানুষের চলাচলের পথ সুগম হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com