বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

কুড়িগ্রামে চরাঞ্চলে সূর্যমুখী চাষ বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চরাঞ্চলে সূর্যমুখী চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সদর উপজেলার চর মাধবরাম এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রানালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মো: মন্জুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব ফলোআপ ও প্রণোদনা কর্মসূচির আওতায় সূর্যমুখী আবাদ সম্প্রসারণে এ মাঠ দিবসের আয়োজন করে।

গত বছর জেলায় ২০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হলেও এ বছর চাষ হয়েছে ২শ হেক্টর জমিতে।

আগামী বছর জেলার চরাঞ্চলগুলোতে সূর্যমুখীর চাষ আরো বাড়বে বলে জানান, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মন্জুরুল হক।

এসময় মাঠ দিবেসের আলোচনায় কৃষি মন্ত্রানালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম বলেন, দেশে বসতবাড়ি নির্মাণের ফলে আবাদি জমি কমে যাচ্ছে। এজন্য দেশের চর ও হাওর এলাকায় প্রণোদনার মাধ্যমে কৃষি সম্প্রসারনে কাজ করা হচ্ছে।

আগামী আউস ও আমন মৌসুমকেও প্রণোদনার আওতায় আনা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com