সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল সাধারণ সম্পাদক জনি

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আরটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট মাইনুল হাসান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর দু’টা পর্যন্ত বরেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪০ জন ভোটারের মধ্যে ৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

আরটিজেএ’র সাত সদস্যের নির্বাহী কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি আরটিভি’র স্টাফ রিপোর্টার আমির ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং সদস্য পদে দীপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম ও জিটিভি’র ক্যামেরাম্যান রবিউল ইসলাম খোকন।

নির্বাচনে সভাপতি ও অর্থ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহসভাপতি পদে দু’জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে দু’জন এবং দু’টি সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com