সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ ভবন উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার আজ শনিবার সকালে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, রাঙ্গামাটি এলজিইডি’র সহকারী প্রকৌশলী রনি সাহা, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, পৌর কাউন্সিলর মো: জামাল উদ্দিন, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন পার্বত্য এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গুলি করে মানুষ হত্যা করছে তাদের পিছনে শক্তিশালী কোন হাত আছে, যারা তাদেরকে ব্যবহার করছে ।

তিনি বলেন, এইসব অপশক্তিকে আমরা যদি পরাজিত করতে না পারি তা হলে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা দূর করা কঠিন। এর জন্য শুধু মাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে নয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬১ লক্ষ টাকা ব্যয়ে  সম্প্রসারিত এই ভবন নির্মাণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com