বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে দুপুর দুইটা পর্যন্ত। নগরীর বোয়ালিয়া থানাধীন বরেন্দ্র কলেজে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে সকাল ১০টার আগেই নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করে ভোট কক্ষে প্রবেশ করেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এই নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহসভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সভাপতি পদে মোহনা টেলিভিশন এর সাংবাদিক মেহেদী হাসান শ্যামল ও অর্থ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাভোটে এই দুইজন প্রাথমিক ভাবে বিজয়ী হতে যাচ্ছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করছেন।
আর নির্বাচনের সকল প্রকার সাচিবিক দায়িত্ব পালন করছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।
বিকেলেই নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্টগণ।