রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

মোংলা পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গো ডুবেছে

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপদ রয়েছে মূল চ্যানেলও।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার বানিয়াশান্তা এলাকার পশুর নদীতে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কাগোর্ জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশী জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭শ’ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮।

এরপর শনিবার রাতে কার্গোর জাহাজটি ওই বিদেশী জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কাগোর্টি ডুবে যায়।

এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১০জন ষ্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাতরিয়ে কুলে উঠে যায়।

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তবে কাগোর্টি  পশুর চ্যানেলের মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে মুল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com