রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ সাধারণ সম্পাদক তৌফিকুল

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় একেএম খোরশেদ আলম খানকে সভাপতি ও তৌফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকালে শহরতলির ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও বগুড়া নর্দান পেডি বাই প্রোডাক্টের স্বত্ত্বাধিকারী এনএএম গোলাম নবী হাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নড়াইলের সোহেলী অটো রাইস মিলের এমডি খান মিরাজুল ইসলাম, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ঝিনাইদহের ইফাদ অটো রাইস মিলের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ, যশোরের শরিফুল ইসলাম ভুলু, অ্যাসোসিয়েশনের পাবনা জেলার সাধারণ সম্পাদক আসলাম মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের নজরুল ইসলাম নজরুল, বগুড়ার মৌ অটো রাইস মিলের নুরুল ইসলাম, নওগাঁর সবুজ এগ্রো ফুড লিমিটেডের আব্দুল গাফফার ও কুষ্টিয়ার দেশ এগ্রো ফুড লিমিটেডের এমএ খালেক বক্তব্য রাখেন।  

প্রগতি অটো রাইস মিলের হাজী জামশের আলী, রনকুল ইসলাম টিপু, চাঁপাইনবাবগঞ্জের নবাব রাইস মিলের আকবর আলী, পাংশার চেয়ারম্যান মাসুদ, কুড়িগ্রামের জোবেদা অটো রাইস মিলের আব্দুল ওয়াহেদ, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে একে এম খোরশেদ আলম খানকে সভাপতি এবং তৌফিকুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com