রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আয়োজনে বুধবার বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় সিনেমা হল সংস্কার ও নতুন করে সিনেমা হল নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ও বাংলাদেশ ব্যাংকের ছাড়কৃত এক হাজার কোটি টাকার তহবিলের সুষ্ঠু ও সহায়ক ব্যবহার নিশ্চিতে আলোচনা করা হয়।

‘সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও এফবিসিসিআই’এর পরিচালক কাজী শোয়েব রশীদ এবং প্রধান আলোচক ছিলেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে সমিতির সহ-সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী স¤্রাট ও খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আজগর হোসেন, নির্বাহী সদস্য ফারুক হোসেন মানিক, যশোর মনিহার সিনেমা হলের মালিক মিঠু, দিনাজপুর মডার্ণ সিনেমা হলের মালিক এনএস পারভেজ, শান্তাহার মালা সিনেমা হলের মালিক মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উত্তরবঙ্গে প্রথম আয়োজিত সিনেমা হল মালিকদের উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেঞ্চমার্ক বাংলাদেশের প্রতিনিধি সৈয়দ ইমরান হোসেন কিরমানি, মধুবন সিনেপ্লেক্স বগুড়ার পরিচালক শায়েখুজ্জামান ইউনুসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০ জন সিনেমা হল মালিক।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, ভাল মানের ছবি প্রদর্শনের মাধ্যমে দেশব্যাপী সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

স্বল্প সুদে দীর্ঘমেয়াদী যে ঋণ বর্তমান সরকার হল মালিকদের দেওয়ার ঘোষণা দিয়েছে তা প্রাপ্তি এবং তার সুষ্ঠু প্রয়োগেও সকলের ইতিবাচক সদিচ্ছা পোষণ করতে হবে। নইলে দিনশেষে সুস্থ বিনোদনের মাধ্যম চলচ্চিত্র শিল্প থাকবে না।

সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, দেশে প্রায় দেড় হাজার সিনেমা হল চালু থাকলেও এখন দেড় শতাধিকে নেমে এসেছে। বিভিন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০টি সিনেমা হল চালু হয়।

সিনেমা হলগুলোকে ডিজিটালাইজকরণ, দর্শকদের হলমুখী করতে দেশীয় ভাল চলচ্চিত্র নির্মাণের ব্যবস্থা করতে হবে। তিনি প্রয়োজনে ভারত থেকে ভাল মানের ছবি আমদানি করে হলেও হলগুলোকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করার আহ্বান জানান।

সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বগুড়া মধুবন সিনেপ্লেক্সের সত্ত্বাধিকারী ও সংগঠনের সাংস্কৃতিক, সমাজকল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক আরএম ইউনুস রুবেল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com