মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

লংগদুর মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থে যারা শান্তিকে বিনষ্ট করতে চায় তাদের সর্ম্পকে হুশিয়ার থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, আমাদের সবাইকে শান্তিতে থাকতে হলে সকলের সম্মেলিত উদ্যোগ থাকতে হবে। আমাদের সবাইকে মনের ভিতর থেকে ভালো হতে হবে। আমরা যদি মনের ভিতর থেকে ভালো না হয় শান্তি আসবে না।

তাই যারা এলাকায় শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বুধবার দুপুরে লংগদুর কালাপাকুজ্জ্যা ইসলামপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা হেফজখানা ও ইতিম খানা এবং আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য আব্দুল রহিম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা মিয়া, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার, কালাপাকুজ্জ্যা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com