মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

খুলনায় প্রভাষক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩১৭ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি:  খুলনায় শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, রাজু মুন্সি ওর‌ফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এরমধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শেরে এ বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন।

২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দু’ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বাসায় ফিরে আসেন।

ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১ টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। তাকে হত্যা করে নগদ টাকা,স্বর্ণালংকারসহ দু’লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ওই ঘটনায় পরের দিন নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন, যার নং ১৩। মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ মেলান।

একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো: কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com