রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়া রেলস্টেশন এলাকায় অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া রেলস্টেশন সংলগ্ন তিনটি এলাকার জনগণের চলাচলের জন্য ওভারব্রিজ ও পকেট গেট নির্মাণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকালে তারা দাবি আদায়ে বাস্তবায়ন কমিটির ব্যানারে রেললাইনের উপর অবস্থান নেন।

জানা গেছে, সম্প্রতি রেল কর্তৃপক্ষ বগুড়া স্টেশন থেকে পূর্ব দিকে ১ নম্বর রেলগেট এলাকা পর্যন্ত লাইনের দু’পাশে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করেছেন। এ এলাকায় কোন ওভারব্রিজ ও পকেট গেট না থাকায় দুই প্রান্তের জনগণ চরম বিপাকে পড়েছেন। ক্ষতির মুখে পড়েছেন আশপাশের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

তাই ওভারব্রিজ ও পকেট গেট নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। দাবি আদায়ে ওভারব্রিজ ও পকেট গেট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সান্তাহার ছেড়ে আসা বুড়িমারীগামী আন্ত:নগর করতোয়া এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছার আগেই জনগণ রেললাইনের ওপর অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আবদুল মান্নান আকন্দ, আজিজুর রহমান লিটন, মাসুদুর রহমান বিপ্লব প্রমুখ।

বক্তারা জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় ওভারব্রিজ ও পকেট গেট নির্মাণের দাবি জানান। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এ দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com