মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

খুলনায় এক চরমপন্থীর ১৭ বছ‌রের কারাদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৭৩ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: অস্ত্র আই‌নের মামলায় খুলনার ডুমুরিয়ার চরমপন্থী নেতা রফিক জোয়ার্দারকে ১৭ বছ‌রের সশ্রম কারাদন্ড দিয়ে‌ছে আদালত।

আজ র‌বিবার খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদাল‌তের বিচারক মো: আশরাফ উ‌দ্দিন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপ‌স্থিত ছি‌ল।

সাজাপ্রাপ্ত আসা‌মি হ‌লো ডুমু‌রিয়া উপ‌জেলার চ‌হেড়া গ্রা‌মের আনসার জোয়ার্দারের ছে‌লে রফিক জোয়ার্দার (৪৮)। সে ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের সদস্য।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৭ স‌লের ১৬ অ‌ক্টোবর রাত ৪ টায় ডুমু‌রিয়া উপজেলার মাধবকা‌টি গ্রা‌মের প্রাইমা‌রি স্কু‌লের সাম‌নে থে‌কে গ্রেপ্তার করা হয় রফিক জোয়ার্দারকে। সে পূর্ব বাংলা ক‌মিউ‌নিষ্ট পা‌র্টির আঞ্চ‌লিক নেতা। তার না‌মে ডুমু‌রিয়া থানায় ২১ টি ও যশোর থানায় ২ টি মামলা র‌য়ে‌ছে। সে ওইখা‌নে অপর সহযোগী‌দের নি‌য়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আ‌লোচনায় ব‌সে‌ছিল, এ সংবাদ পে‌য়ে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে রফিককে দে‌শি তৈরী এক‌টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ক‌রে।

প‌রে ওই ঘটনায় ডুমু‌রিয়া থানার এসআই গোলাম কিব‌রিয়া বাদী হ‌য়ে থানায় মামলা দায়ের ক‌রে। একই বছ‌রের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো: ত‌ফিকুল ইসলাম রফিক‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রে।

মামলা‌টির বিচারাধীন সম‌য়ে আদালত ১৩ জ‌নের স্বাক্ষ‌্য গ্রহণ ক‌রে‌ছে। রাষ্ট্রপ‌ক্ষে মামলটি প‌রিচালনা ক‌রেন হেমন্ত কুমার সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com