রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

রৌমারীতে সাপের কামড়ে ৫ম শ্রণির শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

হৃদয় হোসেন কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রণির ছাত্র। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয় । পরে তার চিৎকারে আশপাশের  লোকজন ছুটে আসেন, তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 

এবিষয়ে রৌমারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষাক্ত সাপ কাটছিল,ফলে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com