রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটি শহরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে শহরের কাঠালতলীস্থ গোডাউনের সম্মুখে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মুন্না তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক বাকিবিল্লাহ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক মো: আমিনুল হক সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো: নাহিম উদ্দিন, আসিফ, রিয়াদ, আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২২ জন শিক্ষার্থীদের মাঝে ১ম থেকে ১০ শ্রেণীর পর্যন্ত সব শিক্ষার্থীদের বই, গাইড সেট, খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স বিতরণ করার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের পরীক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার মসজিদ কলোনীতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ২ ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় অগ্নিকান্ডে প্রায় ২৫/৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com