রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাইলাঘাটি নামক স্থানে শুক্রবার মধ্যরাতে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখী সংর্ঘষে চালকসহ ৩জন নিহত হয়েছে।

নিহতরা হলো-শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লার আজগর আলীর ছেলে সাকিব (১৯), একই মহল্লার আবুল কালাম আজাদের ছেলে রাশেদুল (২৫) ও শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে অটোরিকশা চালক আশিক (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সোয়া ২টার দিকে অটোরিকশা চালক আশিক বাঘাবাড়ী সিএনজি গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথে যাত্রী তুলে ঘটনাস্থলে পৌছলে নগরবাড়ীগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এতে চালকসহ উল্লেখিত দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com