রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

মানিকগঞ্জে পৌরসভার নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদকে সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত সদস্য প্রকৌশলীদের বিদায় জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মানিকগঞ্জ জেলা শাখা।

মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউ (এনপিআই) মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো: রমজান আলী।

আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো: বেল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ, আই,ডি,ই,বি, কেন্দ্রীয় নিবাহী কমিটি ও চেয়ারম্যান এন পি আই ইউনিভারসিটি অফ বাংলাদেশ এর সাধারন সম্পাদক ইঞ্জি. মো: শামসুর রহমান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষা সমিতির সাবেক সভাপতি ইঞ্জি.নির্মল চন্দ্র সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত পৌর কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন সার্ভিস এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই,ডি,ই,বি, মানিকগঞ্জ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেন।

অনুষ্ঠানে নির্বাচিত মেয়র মো: রমজান আলীসহ সকল নির্বাচিতদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সময় অবসরপ্রাপ্ত সদস্য প্রকৌশলীদেরও ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com