বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা হয়েছে।
এই মামলায় বৃহস্পতিবার সকালে তাকে তোলা হয় গাজীপুরেরর সিনিয়র জুডিশিয়াল শরিফুল ইসলামের আদালতে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, বৃহস্পতিবার র্যাবের ডিএডি নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায়।
আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এখনো রিমান্ড চাওয়া হয়নিতবে রিমার জোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের গাছটায় একটি ওয়াজে উস্কানিমূলক রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ।
এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব।
প্রসঙ্গত: রফিকুল নেত্রকোনার পশ্চিম বিলাসপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহসভাপতি।
রফিকুলের ‘মাদানী উপাধি ব্যবহার এবং বিয়ে নিয়েও বিতর্ক রয়েছে বলে জানা গেছে।