রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক প্রফেসর মতিউর রহমান আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার ( ৮ এপ্রিল ) দুপুরে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর বেলতৈল গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে তিনি স্ব পরিবারে ঢাকার বনানীতে থাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর ছেলে আমেরিকা প্রবাসী আবেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৪ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি সাহিত্য আন্দোলনের অগ্রপথিক, লেখক, গবেষক সম্পাদক ও কবি ফররুখ ফাউন্ডেশনের সভাপতি নজরুল একাডেমী প্রকাশিত “ গদ্য সাহিত্যে নজরুল” গ্রন্থের রচয়িতা, নজরুল গবেষক ,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বনানী সামরিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com