রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

রমজান উপলক্ষে বগুড়ায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে সোমবার বগুড়ার ঠেঙ্গামারায় আকতার মিতুলী ট্রাষ্টের অর্থায়নে ও টিএমএসএস’র আয়োজনে দুঃস্থদের মাঝে ইফতার ও সিয়াম সামগ্রী বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক এসব বিতরণ করেন।

এ সময় টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, উপদেষ্টা ইজার উদ্দিন, আজীবন সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু, দৈনিক সংবাদ কণিকা পত্রিকার সম্পাদক আনিসুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভীন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন, উপদেষ্টা মিনতি আখতার বানু, উপদেষ্টা ও শাজাহানপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, পরিচালক ( চীফ প্রোগ্রাম সেক্টর) জাকির হোসেন, পরিচালক শাহ্জাদী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীতে মানুষ মানবেতর জীবন যাপন করছে। পবিত্র রমজান মাসে পরিবার নিয়ে সিয়াম পালন ও ইফতার করতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই প্রচেষ্টা।

বক্তাগণ উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সুযোগ পেলে করোনা টিকা নেওয়ারও পরামর্শ দেন।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই কেজি লাচ্ছা, এক কেজি মুড়ি, এক কেজি ছোলাবুট, হাফ কেজি খেঁজুর, হাফ লিটার সরিষার তেল, এক লিটার সয়াবিন তেল, একটি মিষ্টি কুমড়া, ২৫ গ্রাম পিয়াজ, একটি গায়ে মাখা সাবান, তিনটি কাপড় কাঁচা সাবান ও দুটি শ্যাম্পু।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com