সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

খুলনায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় ট্রলি ও ইজিবাইক সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার (৮০) নিহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বিড়ি আজগড়া গাউসবাড়ীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত জিতু সরদারের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সালাম সরদার। এ সময় উপজেলার বিড়ি আজগড়া এলাকার গাউসবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান বীর মুক্তিযোদ্ধা সালাম।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে ট্রলি চালক পালিয়েছেন। ট্রলি জব্দ করে পুলিশের জিম্মায় আনা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com