রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সবকিছু পুড়ে ছাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ৪টি গরু, ৭টি ছাগলসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

পরে কুড়িগ্রাম ও উলিপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি সবুজপাড়া গ্রামের আব্দুল গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানায় পরিবারের সদস্যরা।

বাড়ির মালিক আব্দুল গণি মিয়াসহ তার তিন ছেলে মোস্তাফিজুর রহমান, মোজাফফর রহমান, মিনহাজুল ইসলাম একই বাড়ির ৭টি কক্ষে বসবাস করতেন।

আব্দুল গণি মিয়া জানান, রাত সাড় ১২ টার দিকে তারা রান্নাঘরে আগুন দেখতে পায়। রান্নাঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুনের ভয়াবহতার কারণ তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের ঘর গুলোতে আগুন লেগে যায়।

মুহুর্তেই আগুনে পুড়ে যায় ৪টি গরু, ৭টি ছাগল, ফ্রিজ, আসবাবপত্র, জামাকাপড়, জমানো নগদ ৫০ হাজার টাকা, ধান-চাউল সহ ৭টা কক্ষের প্রায় সবকিছু। 

প্রতিবশী নুরনবী জানান, আগুন লাগার পর আমরা এসে নিভানোর চেষ্টা করি। আগুন বেশি থাকায় কাছে যেতে পারিনি।

ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়নি। আগুন লাগার দেড় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের (সিভিল ডিফেন্স)  উপ-সহকারী পরিচালক  মনোরঞ্জন রায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়, এরপর আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজারহাট উপজলা নির্বাহী অফিসার মোছা: নুর তাসনিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহযোগিতা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com