রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন মৃত্যুবরণ করেছেন

  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : ফুসফুসের সমস্যায় আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম.আমজাদ হোসেন মিলন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ফুসফুসে সমস্যা জনিত কারণে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।

লাভলী বলেন, বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তার পিতা। শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com